শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

দাম্মামে বন্দুকধারীদের হামলায় ২ সৌদি পুলিশ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dammamআওয়ার ইসলাম: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 'আল-আরাবিয়া' সংবাদ মাধ্যম জানিয়েছে।

আজ (মঙ্গলবার) কর্মক্ষেত্রের দায়িত্ব পালন শেষে একটি গাড়িতে করে বাড়ি ফেরার পথে নিরাপত্তা কর্মকর্তারা বন্দুকধারীদের হামলার মুখে পড়ে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

চ্যানেলটির ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দাম্মামের একটি আবাসিক রাস্তায় পুলিশের একাধিক গাড়ি ঘটনাস্থলে ভীর করতে দেখা গেছে। গত বছর থেকে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী অথবা দেশটির সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠীর ওপর গুলিবর্ষণ এবং বোমা হামলা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী দাম্মামে গত সেপ্টেম্বরে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিল। এখানে বহু সংখ্যক শিয়া মুসলমানের বসবাস রয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ