মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮


স্পেনের রাজধানী মাদ্রিদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যথাযথ মর্যাদা বজায় রেখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান এই অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় ভাষা শহীদদের স্মরণে দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

পরবর্তীতে, দূতাবাসে অডিটোরিয়ামে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত পৃথক বাণী পাঠ করা হয়।

আয়োজিত আলোচনা সভায় স্পেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি ভ্যালিয়েন্তে বাংলার প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলে এলাহি তার স্বতঃস্ফূর্ত বক্তব্য প্রদান করেন এবং রাষ্ট্রদূত মাসুদুর রহমান তার সুচিন্তিত বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠান শেষে ভাষা শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ