সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শাহাদাত আলী (৩৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। 

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর আলী হোসেন বলেন, আমার মেয়ের জামাই পেশায় একজন রাজমিস্ত্রি। দুপুরের দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১১ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। জানতে পেরে প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহাদাত আলী কুড়িগ্রাম সদরের কাঁচিচর গ্রামের আফতাব আলীর সন্তান। বর্তমানে যাত্রাবাড়ীর সামাদনগর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ