শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পদ্মা সেতুর দুই পাশের রেলিং ভেঙে উল্টে গেল বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নিউ গ্রিন লাইন এক্সপ্রেস বাসটি সেতুর দুই পাশের রেলিং ভেঙে উল্টে পড়ে। 

আহতরা হলেন- মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০),  মো. লুৎফর (৬৩) , চুয়াডঙ্গার আলমডাঙ্গা থানার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার নুর  ইসলাম (৪৬), রাশিদা (৪০), মাগুরার মহাম্মদপুর থানার ফাতেমা (৭), মাগুরা জেলার শ্রীপুর থানার সাইফ (২৩) ও ফরিদপুর জেলার মুধখালী  উপজেলার আরাফাত (১৩)। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, মাওয়ায় পদ্মা সেতুর ঢালে ঢাকামুখী নিউ গ্রিন লাইন এক্সপ্রেস বাস দুর্ঘটনায় পড়েছে। মাগুরা থেকে ঢাকাগামী বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি আরও জানান, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের সময়মতো উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। ঘটনার পর পদ্মা সেতুর ঢালে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ