সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায় পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের অবিলম্বে মুফতি রুহুল আমীনকে মুক্তি দিন: আল-হাইআতুল উলয়া ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত না করলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল

ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিসের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে নাজিয়া সিদ্দিকীকে সভানেত্রী এবং রাইয়্যান মালিককে সাধারণ সম্পাদিকা করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি চলতি সেশনের জন্য দায়িত্ব পালন করবে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—রায়তুলমাল সম্পাদিকা তাবাসসুম হোসেন সুরাইয়া, পাঠাগার সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, অফিস সম্পাদিকা জাকিয়া বিনতে আব্দুল্লাহ এবং প্রচার সম্পাদিকা মুমতাহিনা আলম।

কমিটির অন্য সদস্যরা হলেন—খন্দকার সাফা বিনতে সাইফ, আফিয়া আঞ্জুম, খাদিজা আক্তার, রিয়া আক্তার ও মাইশা জাবিন।

নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ও বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের সাধারণ সম্পাদিকা রায়হানা মালিক লোপা।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন বেগম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রী মজলিসের সাবেক সাধারণ সম্পাদিকা রওশন আরা পলি।

এ ছাড়া সভায় বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের সহসভানেত্রী আমেনা খাতুন, সুরাইয়া আক্তার সুমী, উম্মে জাকিয়া ও আয়েশা খাতুন এবং বদরুন নাহারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/  

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ