নিজস্ব প্রতিবেদক
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাদরাসার আলিম শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, পুনঃনিরীক্ষণ ও পুনঃমূল্যায়নের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভর্তির আবেদন এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। আর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে ২০ সেপ্টেম্বর।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম শ্রেণিতে ভর্তির আবেদনসহ প্রয়োজনীয় সব কার্যক্রম একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসা