মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গুলিস্তান রণক্ষেত্র; মেয়র অবরুদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khokonআওয়ার ইসলাম: গুলিস্তান পাতাল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের সংর্ঘষ চলছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়ে এখনো চলছে।

জানা গেছে, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্র্যাট গুলিস্তানের পাতাল মার্কেটে প্রতি দোকানে ১০ হাজার টাকা করে জরিমানা করে। এ সময় মার্কেটের সাধারণ সম্পাদক এতে বাধা দিলে তাকে ধরে নিয়ে যায় ম্যাজিস্ট্র্যাট। পরে ব্যবসায়ীরা নগর ভবন ঘেরাও করে।

এরপর মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ধাওয়া দেয়। এ সময় পুলিশ ৫/৬ রাউন্ড গুলি ছোড়ে।

এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা হরতালের ডাক দেন এবং গুলিস্তান এলাকায় অবস্থান নিয়ে ব্যাপক গাড়ি ভাংচুর করেন।

তবে ব্যবসায়ীদের ডাকা হরতালের প্রতিবাদে হরতালবিরোধী লাঠি মিছিল বের করে শ্রমিকলীগ।

বিকাল পৌনে চারটার দিকে নগরভবন থেকে অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে ঘটনাস্থলে উপস্থিত মেয়র সাঈদ খোকন বলেন, অবৈধ স্থাপনা ও কার্যক্রম আর সহ্য করা হবে না। এসময় পুলিশি পাহারায় নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ ও বের হতে পারছিলেন। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানানো হয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ