মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাকিস্তানি কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-borআওয়ার ইসলাম: পাকিস্তানের একজন কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে ভারত। ভারত বলছে ঐ কূটনীতিককে অবশ্যই ভারত ছেড়ে যেতে হবে।স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পাকিস্তানি হাই কমিশনে কাজ করা ঐ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আইনগত ব্যবস্থা না নেয়ার কূটনৈতিক সুবিধা পাওয়ার কারণে পরে ঐ কূটনীতিককে ছেড়ে দেয়া হয়।

খবরে আরো বলা হচ্ছে ভারতের রাজস্থান প্রদেশ থেকে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ঐ কূটনীতিকের কাছে প্রেরণ করছিল তাঁরা। তবে পাকিস্তানের তরফ থেকে কোন মন্তব্য পাওয়া যায় নি।

ভারতের বার্তা সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হচ্ছে ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বাসিত কে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের সংবাদপত্র ডন এই বিষয়ে খবরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ভিকাশ স্বরুপ এর করা একটি টুইট উল্লেখ করেছে। সেখানে পাকিস্তানি রাষ্ট্রদূত কে তলব করার ব্যাপারে বলা হয়েছে।

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পরেছে দেশ দুটির চলচ্চিত্র জগতে।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ