শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

ফরীদ উদ্দীন মাসঊদের সাথে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত; লাখ আলেমের ফতোয়ার প্রশংসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

singapurআওয়ার ইসলাম: সিঙ্গাপুরের পরররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ড. মুহাম্মদ মালিকি বিন উসমান বলেছেন, আগামী দিনের শিশুদের জন্যই শান্তির পৃথিবী বিনির্মাণ করতে হবে। তিনি সিঙ্গাপুর ও বাংলাদেশের আলেমদের যৌথ মতবিনিময়ে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সিঙ্গাপুরে আমরাও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের এক লাখ আলেমের স্বাক্ষরিত ফতোয়া বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনেক বড় অবদান।

জনাব মালিকি মানবকল্যাণে শান্তির ফতোয়ার একটি প্রতিকি কপিও আনুষ্ঠানিকভাবে আল্লামা মাসঊদের হাত থেকে গ্রহণ করেন।

প্রথম বারের মতো বাংলাদেশ সফরে এসে ২৬ অক্টোবর ২০১৬ বুধবার বিকালে সিঙ্গাপুরের এই পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশ পরিদর্শন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের সঙ্গে একান্ত বৈঠক ও শীর্ষ আলেমদের সঙ্গে মতবিনিময়কালে সিঙ্গাপুর পরররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ড. মুহাম্মদ মালিকি বিন উসমান সভায় এসব কথা বলেন।

বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত মতবিনিময় সভাপতির আলোচনায় সিঙ্গাপুরের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সিঙ্গাপুরের একজন মন্ত্রী আমাদের আঙিনায় আসায় আজকে ঈদের মতো লাগছে। ড. মালিকির আগমন সিঙ্গাপুর ও বাংলাদেশের জনগণের মধ্যে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে। শান্তিপ্রতিষ্ঠায় আমরা সবাই একমত ও ঐকমত্যে ভিত্তিতে এগিয়ে যেতে চাই।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাওলানা শামসুল হুদা খান, মুফতি আবদুল কাইউম খান, মুফতি গোলামুর রহমান, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ব্যারিস্টার জুনুদ উদ্দীন মাকতুম, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সিঙ্গাপুরের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত জনাব চেন হেন উইন, ঢাকায় দায়িত্বপ্রাপ্ত কনসূল ডেইরি লিও, মি. উইলিয়াম চেক, টেরেন্স টেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ