মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সংশোধন করা ছাড়া সিলেবাস চূড়ান্ত করলে জনগণ রুখে দাঁড়াবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir_shahebস্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের বৃহত্তর জনতার সেন্টিমেন্টের প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে ঈমান ও ইসলাম সর্বোপরি জাতি বিধ্বংসী শিক্ষানীতি বাস্তবায়নের চেষ্টা করলে দেশব্যাপী গণআন্দোলন শুরু হলে সরকারের করার কিছু থাকবে না।

এক বিবৃতিতে তিনি বলেন, সরকার মুখে ইসলামের স্বার্থে কাজ করছে বললেও সিলেবাস সংশোধন না করে ইসলামের শিকড় উপড়ে ফেলার সকল আয়োজন সম্পন্ন করেছে।

পীর সাহেব বলেন, সংশোধনী ছাড়া শিক্ষানীতি ও শিক্ষাআইন চূড়ান্ত করলে দেশপ্রেমিক ঈমানদার জনতা সর্বত্র আন্দোলন গড়ে তুলবে। ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানের সন্তানরা হিন্দুয়ানী শিক্ষা করবে তা হতে পারে না। হিন্দুরা হিন্দুধর্ম শিখবে এতে কারো কোন আপত্তি নেই।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, সংশোধন করা ছাড়া শিক্ষাআইন, শিক্ষানীতি ও সিলেবাস চূড়ান্ত করার চেষ্টা করা হলে দেশের জনগণ তা রুখে দাঁড়াবে। তিনি নতুন বছরের বই সংশোধন করা ব্যতীত বিতরণ না করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৯ অক্টোবর শনিবার বিকাল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান জানান চরমোনাই পীর।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ