মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঈশ্বরের সাথে কথা বলেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুয়ার্তে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

radrigo-duarteআওয়ার ইসলাম: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে দাবি করেছেন তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন। ঈশ্বর তাকে বলেছেন, খারাপ ভাষা ব্যবহার না করতে এবং তিনি ‘ঈশ্বর’কে প্রতিশ্রুতি দিয়েছেন কথা বলার সময় আর খারাপ শব্দ ব্যবহার করবেন না।

জাপান সফর শেষে দেশে ফিরে এ কথা জানান দুয়ার্তে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিমানে ইশ্বর তাকে আল্টিমেটাম দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিমানে আমি একটি কণ্ঠকে বলতে শুনি, খারাপ ভাষা ব্যবহার করো না হলে মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়বে। ফলে আমি খারাপ ভাষার ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি দেই।’

দুয়ার্তে জানান, তিনি ঈশ্বরে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি গালি, খারাপ ভাষা ব্যবহার করবেন না। তিনি বলেন, ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতি ফিলিপাইনের জনগণের প্রতিও প্রতিশ্রুতি।

অবশ্য তিনি জানিয়েছেন, তার প্রতিশ্রুতি একটা সীমা থাকবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা রাজনৈতিক বিরোধিদের বিষয়ে এ প্রতিশ্রুতি রক্ষা করবেন কি না সময়ই বলে দেবে।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ