শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gun-fightআওয়ার ইসলাম: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যার) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন  নিহত হয়েছেন।

আজ  শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের বিপ্লব বেপারী ওরফে বিপলু (২৮) ও বড় পাইকশা গ্রামের ময়েন উদ্দিন (২৬)।

র‌্যাবের ভাষ্য, নিহত দুজন নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা)  সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে আতাইকুলা থানায় গয়েশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলী মাস্টার হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) বীণা রানী দাস জানান, আতাইকুলার গয়েশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকজন চরমপন্থী নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে বলে খবর পায় র‍্যাব। সেই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে চরমপন্থী সন্ত্রাসীরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে পিছু হটে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে দুজনের মৃতদেহ পাওয়া যায়।

র‍্যাবের এ কর্মকর্তা আরো জানান, বন্দুকযুদ্ধের পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের নাম-পরিচয় শনাক্ত করেন।

সূত্র: এনটিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ