মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

পবিত্র মক্কায় হুথিদের হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহবান সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

salman-bin-a-azizআওয়ার ইসলাম: মক্কার দিকে হুথিদের মিজাইল নিক্ষেপের তীব্র নিন্দা করেছে সৌদি আরবের মন্ত্রী পরিষদ। সেই সঙ্গে মক্কায় মিজাইল হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বকে সহযোগিতার আহবান জানায় মন্ত্রী পরিষদ।  সোমবার সৌদি আরবের  পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশা সালমানের সভাপতিত্বে রিয়াদের আল-ইয়ামাহা হোটেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বক্তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার মক্কায় যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা ইতিহাসে জঘন্য ঘটনা বলে মন্তব্য করেন।

মন্ত্রিসভার সদস্যরা মনে করেন, আল্লাহর পবিত্র ঘরকে লক্ষ্য করে যে হামলা করা হয়েছে তাতে মুসলিম হৃদয়ে গভীরভাবে আঘাত হানা হয়েছে। ইসলামের উপর এ ধরনের আঘাতের প্রতিবাদে আরব ও অন্যান্য বন্ধু মুসলিম দেশ এবং সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তারা।

মক্কায় হামলা দেড়শ কোটি মুসলিমের উপর হামলা: শায়েখ সুদাইস

সৌদির বিভিন্ন সামরিক খাতের নিরাপত্তা বাহিনী প্রদেশ ও প্রদেশের সীমানা রক্ষায় যে বীরত্বপূর্ণ প্রচেষ্টা চালিয়েছন তার প্রশংসা করেন সভায় উপস্থিত বক্তারা। নিরাপত্তা আরো জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

মন্ত্রী সভায় পাকিস্তানে কোয়েটায় পুলিশ একাডেমিতে ঘটে যাওয়া নৃশংস হামলা ও কেনিয়ার মানদেরায় হোটেল হামলার তীব্র নিন্দা জানানো হয়।

স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া সত্ত্বেও অর্থনৈতিক ও আর্থিক সমস্যার মোকাবিলা যেভাবে করা হচ্ছে তার একটি পরিসংখ্যান দেখানো হয় সভায়। অন্য সমস্যার কথাও আলোচনায় উঠে আসে। সৌদি বর্তমান সমস্যার সফলভাবে মোকাবিলার ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।

সূত্র: আরব নিউজ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ