মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদিতে ৮ আইএস জঙ্গি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arrestedআওয়ার ইসলাম: সৌদি আরবে সন্দেহভাজন ৮জন আইএস জঙ্গিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।  রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

আটককৃতদের মধ্যে দুই পাকিস্তানিসহ সুদানি ও সিরিয়ার নাগরিক রয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজধানী রিয়াদের উত্তরে সাকরা শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনা সংগঠিত করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাদের কয়েকজনকে আটক করা হয়।

এছাড়া পূর্বাঞ্চলীয় শহর কাতিফে গাড়িবোমা হামলার পরিকল্পনার সঙ্গে তাদের কয়েকজন যুক্ত ছিল বলে অভিযোগ করা হয়।

সৌদি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা কয়েকশ সন্দেহভাজন কট্টর আইএস জঙ্গিকে আটক করেছে। তাদের বেশিরভাগই ইরাক ও সিরিয়ার নাগরিক।

আইএস এর দাবি, তাদের সৌদি শাখা বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ