মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হিলারিকে টপকালেন ট্রাম্প?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump-copyআওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে জাতীয়ভাবে জনমত জরিপে মে মাসের পর এই প্রথমবারের মতো হিলারির চেয়ে এক পয়েন্টে এগিয়ে যাওয়ার সংবাদ দিল এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট। সাংবাদ মাধ্যম দুটি এই জরিপটি পরিচালনা করেছে।

এবিসি’র মতে, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই পরিবর্তন খুবই লক্ষণীয় ব্যাপার।

এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট পরিচালিত পূর্বের জরিপটিতে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে ছিলেন ট্রাম্প। যদিও জাতীয়ভাবে পরিচালিত প্রায় সবগুলো জরিপেই ট্রাম্পের চেয়ে পরিষ্কার ব্যাবধানে এগিয়েছিলেন হিলারি। এবার সমন্বিত ফলাফলে ক্লিনটন ট্রাম্পের চেয়ে ০.৪ শতাংশ ব্যবধানে পিছিয়ে পড়েছে।

তবে জরিপটি কতটুকু বাস্তব তা নিয়ে আপত্তি উঠেছে।

হিলারির ই-মেইল কেলেঙ্কারির ঘটনায় এফবিআইয়ের নতুন করে তদন্ত শুরু করার পর থেকে হিলারির সমর্থন কমেছে বলে মনে করে সংস্থাটি।
তবে এর আগেও ২০১২ সালে বারাক ওবামার চেয়ে মিট রমনি এক পয়েন্টে এগিয়ে ছিলেন এবং ২০০৪-এ ও জন কেরি জর্জ বুশের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন বলে এবিসি উল্লেখ করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ