শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

জুরাইনে লেগুনা-মিনিবাস সংঘর্ষে ২ জনের প্রাণ গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইনে লেগুনা ও বাহাদুরশাহ মিনি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজুল ইসলাম (৫৮) সাইফুল ইসলাম (৫৫)। প্রথমে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিহত আজিজুল গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের ৩৩/১২ নং বাসায় থাকতেন এবং সালাম মৃধার ছেলে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আর সাইফুল ইসলাম গেন্ডারিয়ার বিআইটি রোডের পাশে থাকতেন। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ