মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খামেনির নির্দেশেই মক্কায় মিজাইল হামলা: সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khamenei

আওয়ার ইসলাম: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশে এবং কুর্দি বাহিনীর তত্ত্বাবধানে পবিত্র নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিজাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সৌদি আরবের ইরান প্রতিরোধ জাতীয় কাউন্সিলের প্রেসিডেন্ট মরিয়ম রাদজাভি।

তিনি পবিত্র নগরী মক্কায় বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন।

এর আগে, গত ২৯ অক্টোবর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মক্কা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। পরে সৌদি প্রতিরক্ষা কর্মীরা মক্কায় পৌঁছানোর আগেই ওই রকেট ধ্বংস করে। হুথি বিদ্রোহীদের এ হামলার জন্য শুরু থেকেই সৌদি আরব ও এর মিত্র দেশগুলো ইরানকে দায়ী করে আসছে।

সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রতিরোধ জাতীয় কাউন্সিলের প্রেসিডেন্ট মরিয়ম রাদজাভি মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে ওই হামলার কথা উল্লেখ করেছেন। এছাড়া ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) থেকে মানবতা ও ইসলামবিরোধীদের বের করে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মুসলিম দেশগুলোকে ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন মরিয়ম।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। ইয়েমেনে বিদ্রোহীদের ব্যাপক হামলায় প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি দেশ থেকে পালিয়ে গেছেন।

এদিকে হাদিকে আবার ক্ষমতায় বসাতে দেশটিতে বিদ্রোহী ও হাদি বিরোধীদের লক্ষ্য করে হামলা শুরু করে সৌদি জোট। ইয়েমেনের এ সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সৌদি আরব এ সংঘাতে বিদ্রোহীদের মদদ দেয়ায় ইরানকে দায়ী করছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ