শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জাকার্তার গভর্নরের ধর্ম অবমাননা; শহরজুড়ে গণবিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indoneshia2

আওয়ার ইসলাম: জাকার্তার গভর্নর বাসুকি চাহাইয়া এহক পুরনামার ধর্মীয় অবমাননার বিরুদ্ধে শুক্রবার গণবিক্ষোভ সংগঠিত হয়। গত জুন মাসে বাসুকি বলেছিলেন, স্কুলের মেয়েদের হিজাব পরা বাদ দিতে হবে। কারণ ওরা ধর্মীয় বিধি মানার জন্য হিজাব পরে না। স্কুলের নিয়ম পালনে হিজাব পরে। হিজাবকে তিনি ন্যাপকিনের সাথেও তুলনা করেন। এ নিয়ে ইতোমধ্যে কয়েক দফা আন্দোলন হয়ে গেছে। এবার তার বিরুদ্ধে কুরআন অবমাননার অভিযোগ উঠেছে।

হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ ইসতিকলাল মসজিদ থেকে প্রেসিডেন্ট ভবন ঘেরাও করতে যায়। এ সময় তাদের নিয়ন্ত্রণ করতে প্রায় ত্রিশহাজার পুলিশ নামানো হয় রাস্তায়। এ ঘটনাকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় ধর্মীয় সংঘাত ছড়াতে পারে বলে আশংকা করছে জনগণ এবং সরকার।

আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে ইসলামিক ডিফেন্ডার গ্রুপ নামে একটি সংগঠন। এটি ১৯৯৯ সাল গঠিত হয়। বাসুকি যখন ২০১৪ সালে প্রথম গভর্নর হন তখন থেকেই এই গ্রুপটি তাঁকে অপসারণ করার জন্য প্রতিবাদ করছে। কারণ, বাসুকি একজন চিনা বংশোদ্ভূূত খ্রিস্টান। তারা বাসুকিকে সরিয়ে সেখানে একজন মুসলমানের নেতৃত্ব চায়। তাদের দাবি, বিশ্বের সর্ববৃহৎ মুসলমান দেশের রাজধানীকে একজন অমুসলিম শাসন করতে পারে না। কুরআনের আয়াত দেখিয়ে তারা বলেন, মুসলমানরা কোন অমুসলিমের দ্বারা শাসিত হতে পারে না।

বাসুকি অবশ্য তার কথার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, তার কথাকে ইচ্ছে করেই ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু উক্ত গ্রুপটি তাকে ক্ষমা করতে রাজি নয়। ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মুসলিম রাজনৈতিক দল নাহদালাতুল উলামা, যাদের সদস্য সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন, তারা উক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। ইপিআই গ্রুপটি অবশ্য একটু কট্টর মুসলিম রাজনৈতিক দল হিসেবেই পরিচিত। প্রেসিডেন্ট জোকো ইউডোডো সবাইকে শান্ত হতে বলেছেন।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ