মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নাসিরনগরের ঘটনায় আওয়ামী লীগ জড়িত: দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafizuddinআওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। সরকার জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে দাবি করে সরকারের পদত্যাগও চেয়েছে দলটি।

শনিবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ এই দাবি জানান । গতকাল শুক্রবার হাফিজের নেতৃত্বে নাসিরনগরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধিদল। সেখান থেকে ফিরে আজ সংবাদ সম্মেলন করে দলটি।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত না হলেও তাদের ধন্যবাদ দিতে চাই যে নাসিরনগরের ঘটনাটি কারা ঘটিয়েছেন, তাদের দলীয় নেতাদের শাস্তি দিয়ে তাঁদের স্বরূপ জনসমক্ষে উন্মোচন করেছেন।’

বিএনপির এই নেতা বলেন, নাসিরনগর সদরের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের আরও দুজন নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে কারা এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মূল হোতা। গত সাত বছরে যেসব ঘটনা ঘটেছে, তাতে আওয়ামী লীগের নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত রয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ