শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

আফগানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bom-blast-in-afganআওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলে ফারিয়াব প্রদেশের এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা করা হয়েছে। এতে নিহত হয়েছে  ১১   জন । শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাস্তার পাশে বোমা পুতে রাখা হয়েছিল। দেশটিতে বেসামরিক নাগরিক মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।সংবাদ ডনের।

প্রাদেশিক মুখপাত্র আহমেদ জায়েদ বেদার এএফপিকে জানিয়েছেন, ফারিয়াব প্রদেশের কোসা কালা গ্রামে রাস্তার পাশে থাকা বোমা হঠাৎ বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ ১১ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা ছিলেন বিবাহ অনুষ্ঠানের অতিথি ।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় কর্মকর্তারা এ ঘটনার জন্য তালেবান যোদ্ধাদের দায়ী করছে।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ