শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভারতে তিন তালাকের পক্ষে তৃণমূল; সারাদেশে আন্দোলনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mamata-banerjee-759আওয়ার ইসলাম: ভারতের তৃণমূল কংগ্রেস মুসলিমদের তিন তালাক প্রথা বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে । তারা এজন্য সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষাণা দিয়েছে। এই প্রথা রদ করতে কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার যে উদ্যোগী হয়েছে, তা মুসলিম নারীদের স্বার্থরক্ষার জন্য নয় বলেও অভিযোগ করেছে তৃণমূল।

তিন তালাক প্রথা বিলোপ এবং দেশে অভিন্ন দেওয়ানি বিধি কায়েমের জন্য কেন্দ্রের তৎপরতার বিরোধিতায় গত শনিবার কলকাতায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করে জমিয়তে উলেমায়ে হিন্দ। জমিয়তের ওই মঞ্চে ছিলেন রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টপাধ্যায় ও ফিরহাদ হাকিম। বাংলায় জমিয়তের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীও এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য।

মুসলিমদের এই মঞ্চে দাঁড়িয়েই পার্থ চট্টপাধ্যায় বলেন, ''আমার স্ত্রী আমার সঙ্গে থাকবেন কি না, তা আমাকেই ঠিক করতে দিন। এর বিচার করার জন্য সংবিধান আর উপরওয়ালা আছে। তোমরা (বিজেপি) মাঝখান থেকে কোন পদ্মফুল ফোটাতে এসেছ ভাই?''

মোদি সরকারের এই 'ষড়যন্ত্রের' বিরোধিতায় মুসলিমদের বিভিন্ন সংগঠনের পাশে দাঁড়িয়ে তৃণমূল লড়াই করবে বলেও জানিয়ে দেন পার্থ চট্টপাধ্যায়। সিদ্দিকুল্লাকে উদ্দেশ করে পার্থ-ফিরহাদ দু’জনেই বলেন— শুধু এ রাজ্যে নয়, গোটা দেশে এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে। তৃণমূলও আপনাদের পাশে থাকবে।

তিন তালাক প্রথা বন্ধের দাবিতে সম্প্রতি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে মুসলিম নারীদের একটি সংগঠন। ওই মামলার শুনানিতে কেন্দ্রের মত জানতে চায় আদালত। কোর্টের নোটিশ পাওয়ার পরই এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত জানার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় আইন কমিশন। বিতর্কের সূত্রপাত তখন থেকেই। কেন্দ্রের এই উদ্যোগের ঘোর বিরোধিতা করছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ