শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বাড়াতে ইসলামি ধারার শীর্ষ অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৬-এ অংশ নিচ্ছে রাজধানীর রামপুরার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ফাতেমাতুযযাহরা (রা.) মহিলা মাদরাসার প্রায় ৩০০ ছাত্রী।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মুহতামিম মাওলানা মাহমুদ জাকির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন, চরিত্র, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার পাশাপাশি তাদের মধ্যে সিরাতচর্চার আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাতেমাতুয যাহরা (রা.) মহিলা মাদরাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় তারা আনন্দিত।

মাওলানা মাহমুদ জাকির আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়েছে এ প্রতিযোগিতার মাধ্যমে। তিনি প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন।

উল্লেখ্য, স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর এ জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে। মহানবী (সা.)-এর জীবনী ও সিরাতকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও সচেতনতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ