মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চার ওসির বিরুদ্ধে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

policeআওয়ার ইসলাম:  হাইকোর্ট রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা অমান্য করায় রাজধানীর চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে রুল জারি করেছেন। রুলে ওই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

ওই চার পুলিশ কর্মকর্তা হলেন- বংশাল থানার ওসি নুর-ই আলম সিদ্দিকী, সুত্রাপুর থানার ওসি আশরাফ উদ্দিন, কোতোয়ালি থানার ওসি আবুল হাসান ও শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকী।

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা অনুসরণ না করায় তাদের বিরুদ্ধে এই রুল জারি করেন হাইকোর্ট।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ