মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সব জরিপ পেছনে ফেলে এগিয়ে ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump-copyআওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।সবার কৌতুহল একটাই, হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প, কে পাচ্ছেন হোয়াইট হাউজের টিকিট? মঙ্গলবার দেশটির ৫০টি অঙ্গরাজ্য ও একটি ফেডারেল ডিস্ট্রিক্টে ভোটগ্রহণ শেষে একেরপর এক ফলাফল আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম পাওয়া তথ্য অনুযায়ী, ডেমোক্রাট পার্টি মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছন ফেলে বেশ এগিয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম।

শেখ খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ১৪০ ভোট এবং হিলারি পেয়েছেন ১০৫ ভোট। নির্বাচনে কোনো প্রার্থী যদি ২৭০ ভোট লাভ করেন, তাহলে সংখ্যাগলিষ্ঠতার ভিত্তিতে জয়ী হবেন তিনিই।

নির্বাচনী জরিপে হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও কার্যত দেখা যাচ্ছে হোয়াইট হাউজের পথে অনেকদূর এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত দ‌্যোদুল‌্যমান রাজ‌্যগুলোর ভোটের ফল আসতে শুরু করেনি। ওইসব রাজ্যের ফলই ভাগ্য নির্ধারণ করবে দুই প্রার্থীর। ভোটের মাঠে ওহাইও, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা আর নর্থ ক‌্যারোলাইনায় চলছে ট্রাম্প-হিলারির হাড্ডাহাড্ডি লড়াই।

ভিন্ন সংস্থার জরিপে বলা হয়েছে, ৫৮তম এই নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বাংলাদেশ সময় আজ বুধবার বেলা ১১টা নাগাদ জানা যাবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।

আরআর

http://ourislam24.com/2016/11/09/%E0%A7%A8%E0%A7%A6-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA-%E0%A7%A7%E0%A7%A8%E0%A6%9F/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ