মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাস্যকর বাহিনীতে পরিণত হয়েছে পুলিশ: দুদু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

duduআওয়ার ইসলাম: সরকারের হাস্যকর বাহিনীতে বাহিনীতে পরিণত হয়েছে পুলিশ। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি এক মাস আগে সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। এটি নিয়েও পুলিশ রশিকতা করছে। ২ ঘন্টা সময় ধরে সমাবেশ করার অনুমতি দিয়েছে। তাও আবার ইঞ্জিনিয়ার্সে, যেখানে আমরা চাইনি। আসলে সরকার পুলিশ বাহিনীকে হাস্যকর বাহিনীতে পরিণত করেছে।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র রক্ষা মঞ্চ আয়োজিত ‘নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, পুলিশের জন্য আমার মায়া হয়। তাদের সরকার এমন পর্যায়ে নিয়ে গেছে তাদের ভাবমূর্তি বলে কিছু নেই। আজকের প্রধানমন্ত্রী পুলিশকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছে। র‌্যাব, পুলিশ, বিজিবি এখন সরকারের নিয়ন্ত্রণ বাহিনী বলেও মন্তব্য করেন তিনি।

এএইচ খান আসাদের সভাপতিত্বে এতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্যে রাখেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ