শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

হিলারির জয়ের সম্ভাবনা ৯০ ভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hilariআওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স/ইপসোস-এর জরিপে এই তথ্য উঠে আসে।

সোমবার প্রকাশিত ওই জরিপে বলা হয়, হিলারির জয়ের সম্ভাবনা গত সপ্তাহের মতোই রয়েছে। তবে ট্রাম্পের জয়ের সম্ভাবনা নির্ভর করছে ছয়-সাতটি রাজ্যে শ্বেতাঙ্গ, হিস্পানিক আর কৃষ্ণাঙ্গরা কত সংখ্যায় ভোটকেন্দ্রে আসেন, তার ওপর।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপ অনুযায়ী, ৪৫ শতাংশের সমর্থন রয়েছে তার প্রতি, অপরদিকে ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে ৪২ শতাংশের। তবে ইলেক্টোরাল ভোটে অনেকখানিই এগিয়ে আছেন তিনি। হিলারির পক্ষে রয়েছে ৩০৩টি ইলেক্টোরাল ভোট অপরদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে ২৩৫টি।

ওই জরিপে আরও বলা হয়, ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া এবং ওহাইও অঙ্গরাজ্যে পাওয়া ভোটের ওপরই নির্ভর করবে ট্রাম্পের নির্বাচনে জয়-পরাজয়।

ফ্লোরিডা, মিশিগান আর পেনসিলভ্যানিয়ার যে কোনও দুটিতে হারলেই ট্রাম্পের হার নিশ্চিত বলে ওই জরিপে উল্লেখ করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ