শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

মার্কিন কংগ্রেসে প্রথম সোমালি মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

7196a2b0-941a-42f5-ad29-aa8345e6d027_16x9_788x442

ফারুক ফেরদৌস: সোমালি আমেরিকান মুসলিম নারী ইলহান ওমর মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। সাবেক রিফিউজি এই নারী যুক্তরাষ্ট্রে প্রথম সোমালি আমেরিকান যিনি কংগ্রেসওম্যান নির্বাচিত হলেন।

স্থানীয় দৈনিক স্টার ট্রিবিউনের তথ্য মতে ডেমক্র্যাট দল থেকে নির্বাচনে দাঁড়িয়ে ৩৪ বছর বয়সী এই নারী বিরোধী রিপাবলিকান প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন।

স্টার ট্রিবিউনকে ইলহান ওমার বলেন, নির্বাচনের ফলাফলে আমি খুবই খুশি। জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের নিয়ে তাদের জন্য চ্যাম্পিয়ন হতে পেরে আমি আনন্দিত।

৩৪ বছর বয়সী এই মুসলিম নারী নিয়মিত এবাদত বন্দেগী করেন। তিনি পর্দা করার জন্য হিজাব পরেন। ২০ বছর আগে কেনিয়ার একটি শরণার্থী শিবির থেকে ইলহান যখন যুক্তরাষ্ট্রে আসেন, তখন তিনি ছিলেন ১৪ বছরের এক কিশোরী। যুক্তরাষ্ট্রে পৌঁছানের পর মাত্র তিন মাসে ইংরেজি শেখেন। পরে তিনি রাষ্ট্রবিজ্ঞানের ওপর উচ্চশিক্ষা গ্রহণ করেন।

সূত্র: আল আরাবিয়া

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ