মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তিন সমস্যায় জর্জরিত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

report_pageআওয়ার ইসলাম: দুর্নীতি, মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তার ঘাটতি- এই তিনটিকে বাংলাদেশের প্রধান সমস্যা বলে মনে করেন তরুণ সমাজ।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফ) একটি জরিপে দেশের তরুণদের এ মতামত উঠে এসেছে।

'গ্লোবাল শেপার্স সার্ভে-২০১৬' শীর্ষক জরিপভিত্তিক ওই প্রতিবেদনটি ৯ নভেম্বর সারা বিশ্বে প্রকাশ করা হয়।

এ বছর প্রতিটি দেশের জন্য আলাদা প্রতিবেদন ও বিশ্লেষণ দেয়া হয়েছে।

জরিপে বিশ্বের ১৮৭টি দেশের ২৬ হাজার ৬১৫ তরুণ অংশ নেন, যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

এদের মধ্যে বাংলাদেশ থেকে ৬৭২ জন অংশগ্রহণ করেন। এতে নারী ছিলেন ২৭৭ আর পুরুষ উত্তরদাতা ছিলেন ৩৯৪ জন।

বাংলাদেশী তরুণরা রাজনীতি, অর্থনীতি, মূল্যবোধ, প্রযুক্তি ও কর্মসংস্থান নিয়ে নিজেদের মতামত দিয়েছেন।

বাংলাদেশের তরুণেরা সরকারের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব বা দুর্নীতি, রাজনৈতিক স্বাধীনতার অভাব এবং সুরক্ষা ও নিরাপত্তার ঘাটতিকে দেশের সবচেয়ে বড় তিন সমস্যা বলে মত দিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ