শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিনের মতো ট্রাম্প-বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump20161110170428আওয়ার ইসলাম: আমেরিকা জুড়ে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক শহরে ট্রাম্প টাওয়ারের সামনে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হওয়ার পাশাপাশি দেশটির অন্তত ২৫টি শহরে রিপাবলিকান দলের নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে মিছিল হয়েছে।

শুক্রবার বিকেলে এ বিক্ষোভ শুরু হয় এবং তা মধ্যরাত পর্যন্ত চলে।

পোর্টল্যান্ড ও অরগেন অঙ্গরাজ্যে বৃহস্পতিবারের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়ায় কর্মকর্তারা শুক্রবার বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু তারপরও বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে প্রায় ৪,০০০ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ‘আমরা নির্বাচিত প্রেসিডেন্টকে চাই না’ বলে তারা স্লোগান দেন। এ সময় কেউ কেউ গাড়ি ভাংচুর করেন এবং অফিস আদালতের জানালায় ইটপাটকেল নিক্ষেপ করেন। বিক্ষোভকারীদের ছত্রভ্ঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সেখান থেকে অন্তত ২৫ বিক্ষোভকারীকে আটক করা হয়।

এ ছাড়াও বিক্ষোভ অনুষ্ঠিত হয় বোস্টন, সাউথ ফ্লোরিডা, সিয়াটল ও ডেনভারসহ আরো অনেক শহরে। ডেনভারে শত শত স্কুল শিক্ষার্থী ক্লাস বাদ দিয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন।

এর আগের দিন বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে হাজার হাজার মানুষ ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু করেন। আগামী রোববার ছুটির দিনে বিশাল বিক্ষোভের পরিকল্পনা করছেন আয়োজকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন নগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটের সংখ্যার দিক দিয়ে (পপুলার ভোট) ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন বেশি ভোট পেলেও মার্কিন নির্বাচনি ব্যবস্থার জটিলতার কারণে ইলেকটোরাল ভোট বেশি পেয়ে জিতে গেছেন ট্রাম্প। কিন্তু ভোটারদের অধের্কেরও বেশি তাকে প্রত্যাখ্যান করায় প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার অধিকার তার নেই।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ