শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

সোমবারের পূর্ণিমায় রেকর্ড ভাঙবে ৭০ বছরের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moonআওয়ার ইসলাম: সোমবার পূর্ণিমায় চাঁদ  চলে আসবে পৃথিবীর খুব কাছে  । এদিন চাঁদ আর পৃথিবীর দূরত্ব এতটাই কমে আসবে যা  বিগত ৭০ বছরেও আর হয়নি। ১৯৪৮ সালের পর এত বড় ও এতটা উজ্জ্বল চাঁদ আকাশে দ্বিতীয়বার আর দেখা যায়নি।

সূর্য ও পৃথিবীর পারস্পরিক অবস্থান এবং বিচিত্র কক্ষপথে চাঁদের চলাচলের ফলেই এ চাঁদ বড় দেখা যাবে। অনেকের ধারণা, এই সুপার মুন শুধু পূর্ণিমা হলেই হয়। কিন্তু এ ধারণা ঠিক নয়। পূর্ণিমার সময় চাঁদকে তার চলাচলের কক্ষপথে ঘুরতে ঘুরতে সবচেয়ে কাছে আসতে হয়। আর গাণিতিক কারণেই তা প্রতি পূর্ণিমায় সম্ভব হয় না। প্রতি বছর সম্ভব হয় না। প্রতিটি দশকেও সম্ভব হয় না। কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদের এই পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসার বিষয়টিকে বলা হয় ‘পেরিজি’।

সোমবারের এই ‘সুপার মুনটিকে’ সবচেয়ে ভালো দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ। ২০৩৪ সালের ২৫ নভেম্বর আবার একটি সুপার মুন হবে। কিন্তু তখনও চাঁদ এবারের মতো অতোটা কাছে আসবে না পৃথিবীর।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ