মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার শুরু হলো অভিবাসীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

NEW YORK, UNITED STATES - 2015/09/16: Mexican protesters bring banner and placards during their protest outside the Trump's Tower. The Mexican community in New York unites and stage protest against Donald Trump's comments on immigrants and their connections to crimes. (Photo by Mark Apollo/Pacific Press/LightRocket via Getty Images)

আওয়ার ইসলাম:   সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণা দেন।আর সে ঘোষণার পরপরই প্রতিবাদে ফুঁসে উঠে অভিবাসী জনতা।ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভে ফেটে পড়ছে হাজার হাজার অভিবাসী। এ সময় অনেকের হাতে ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড দেখা যায়। এ ছাড়া প্রতিবাদকারীদের অনেকেই গিটার হাতে প্রতিবাদী গান পরিবেশন করছেন।

এর আগে, নির্বাচনের পর প্রথমবারের মতো দেশটির প্রভাবশালী টেলিভিশন সিবিএসের ৬০ মিনিট প্রোগ্রামে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর খুব শিগগিরই ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সিবিএসে ট্রাম্পের ওই সাক্ষাৎকার প্রচারিত হয়। এতে ট্রাম্প বলেন, তার নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ ছিল মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে প্রাচীর নির্মাণ। নির্বাচনী প্রচারণার সময় সদ্যনির্বাচিত এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে মেক্সিকোর নাগরিকদের প্রবেশ ঠেকাতে সীমান্তে প্রাচীর নির্মাণের অঙ্গীকার করেন। সে সময় প্রতিবেশি দেশ মেক্সিকোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছিলেন, তারা ধর্ষক ও অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।

ট্রাম্প আরো বলেন, দায়িত্ব গ্রহণের পর শিগগিরই তিনি ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবেন।পাশাপাশি তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি যারা অপরাধী এবং যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে।তারা কোনো সংঘবদ্ধ চক্রের সদস্য অথবা মাদক ব্যবসায়ী। তারা সংখ্যায়ও প্রচুর। সম্ভবত ২০ লাখ এমনকি তা ৩০ লাখও হতে পারে- আমরা তাদেরকে দেশ থেকে বের করে দিতে চলেছি অথবা কারাবন্দি করতে চলেছি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অভিবাসীদের বিক্ষোভ লাইভ সম্প্রচার করেছে। এতে অনেকের হাতে প্ল্যাকার্ডে দেখা যায়, মিস্টার ট্রাম্প; আমাদের সঙ্গে উপহাস করবেন না; ঘৃণা আমাদের মহান করতে পারে না, আমরা এখানে বসবাসের জন্য এসেছি।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ