মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতীয় হামলার জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-senaআওয়ার ইসলাম: সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের হামলার কার্যকর জবাব অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ খবর দিয়েছে।

জেনারেল রাহিল ঝিলামে পাক সেনাদের ব্রিফ করার সময় তার ভাষায় বলেছেন, ভারতীয় সেনাদের বিনা উসকানিতে হামলার জবাবে তার সেনারা মাতৃভূমি রক্ষার জন্য কোনো প্রচেষ্টা যেন বাদ না দেন। আজ (সোমবার) দিনের প্রথম ভাগে ভারতীয় সেনাদের গুলিতে নিহত পাকিস্তানের সাত সেনার নামাজে জানাযায় অংশ নিয়ে জেনারেল রাহিল শরীফ এ নির্দেশনা দেন। ঝিলামে ওই সাত সেনার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

এদিকে, পাকিস্তানের সাত সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছে। পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমাদ চৌধুরী ভারতীয় হাইকমিশনার গৌতম ভাম্বাওয়ালেকে ডেকে সাত সেনা হত্যার প্রতিবাদ ও নিন্দা করেন। আইজাজ চৌধুরী ভারতীয় হাইকমিশনারকে পাকিস্তানের এ প্রতিবাদ ও নিন্দার কথা ভারত সরকারকে জানিয়ে দেয়ার কথা বলেছেন। পাশাপাশি সীমান্তে ‘উসকানিমূলক’ গোলাগুলি অবশ্যই বন্ধ এবং যুদ্ধবিরতি মেনে চলতে হবে বলে উল্লেখ করেছেন। আইজাজ চৌধুরী বলেছেন, পাকিস্তান ধৈর্য ধরার নীতি নিয়েছে তবে তাকে যেন ভারত দুর্বলতা না ভাবে সে বিষয়েও তিনি সতর্ক করে দেন।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ