মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুরসির মৃত্যুদণ্ড বাতিল করল সর্বোচ্চ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mursiআওয়ার ইসলাম: মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার আদালত এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে মামলাটি নতুন করে বিচারের নির্দেশও দিয়েছে। রয়টার্স’র উদ্ধৃতি দিয়ে ডন এ খবর প্রকাশ করেছে।

সূত্র জানায়, ২০১৫’র ১৬ মে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিসহ শতাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় দেশটির একটি আদালত।

দেশটিতে ২০১১ সালের অভ্যুত্থানে কারাগার ভেঙে বেরিয়ে যাওয়ার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়। আদালতের বিচারক রায় পড়ে শোনানোর সময় কাঠগড়ায় স্থাপিত খাঁচায় বসা মুরসি মুষ্টিবদ্ধ হাত তুলে ধরে বিচার প্রত্যাখ্যান করেছিলেন তখন।

উল্লেখ্য, ‘আরব বসন্ত’ নামে পরিচিত গণজাগরণের ফল হিসেবে দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। তবে তাঁর শাসনামলের এক বছর ঘুরতে না ঘুরতেই বিভিন্ন কারণে গণবিক্ষোভ শুরু হয় এবং বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে ২০১৩ সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। একই সাথে তার দল মুসলিম ব্রাদারহুডও নিষিদ্ধ করা হয়।

আরআর

http://ourislam24.com/2016/11/15/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ