শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

বাংলাদেশি দুই টাকা দিয়ে ভারতীয়রা কী করে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2-taka-2আওয়ার ইসলাম: মাসের শুরুর দিকে উদ্ধার করা হয় ২৬ হাজার ২ টাকার নোট । যার মোট অর্থমূল্য ৫২ হাজার টাকা।

এরপর এক সপ্তাহের ব্যবধানে আবার জব্দ করা হয় দুই টাকার নোটের আরো বড় চালান, যার মোট মূল্য ৮২ হাজার টাকার বেশি।

এ ঘটনায় দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

নতুন দুই টাকার নোটের একদিকে শহীদ মিনারের ছবি । অন্যপাশে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের মুখাবয়ব। আর পুরনো নোটের একদিকে দোয়েল পাখির ছবি রয়েছে।

মাদক সেবীদের অনেকের কাছে নেশাদ্রব্য গ্রহণের জন্য নতুন দুই নোট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে।

ফলে সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের চেষ্টা দেখা যাচ্ছে বারবার। ভারতের বাজারে এই দুই টাকাই প্রতিটি ৫ রূপি পর্যন্ত মূল্যে বিক্রি করা হয়ে থাকে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেছেন, "এগুলো ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছিল। সেখানে এসব সেখানে হেরোইন বা ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতে পারে"।

এসব নোটের মাধ্যমে পাইপ তৈরি করে হেরোইন ও ইয়াবা গ্রহণ করে মাদকাসক্তরা। সিগারেটের প্যাকেটের ভিতরে থাকা রাংতাও একাজে ব্যবহার করা হয়। তবে এখন অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের নতুন দুই টাকার নতুন নোট ।

তিন মাস আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে দুই টাকার নোট চীনে পাচারের চেষ্টার সময় জব্দ করা হয়েছিল।

এবিআর

সূত্র: বিবিসি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ