মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb552b42c758hvws_800c450আওয়ার ইসলাম: সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। আজ (শনিবার) সন্ধ্যায় ক্যামেরাযুক্ত চার পাখার এ ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

আইএসপিআর বলেছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ৬০ মিটার পাকিস্তানের ভেতরে ঢুকে পড়ে ড্রোনটি। সীমান্তের রাখচাকরি সেক্টরের আগাহি পোস্টের কাছে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। তবে ড্রোন ভূপাতিত করার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায় নি।

গত বছরের জুন মাসে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছিল যে, নিয়ন্ত্রণ রেখার কাছে ভিম্বার সেক্টরে ঢুকে পড়ার পর তারা ভারতের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। আইএসপিআর বলেছিল, ড্রোনটিকে আকাশ থেকে ছবি তোলার কাজে ব্যবহার করা হচ্ছিল।

সম্প্রতি যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং সীমান্তে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটছে তখন আজ ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ