মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

পিতামাতাকে প্রকাশ্যে পেটালো চীনের অকৃতজ্ঞ সন্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_92576020_china_sonআওয়ার ইসলাম: বাবা-মা যখন সন্তানকে নতুন ফ্ল্যাট কিনে দেন, তখন সন্তানের খুশি হওয়াই উচিত । কিন্তু চীনের এক দম্পতির ভাগ্যে সন্তানের কৃতজ্ঞতার বদলে জুটেছে চড়-থাপ্পড়।

ঘটনাটি ঘটেছে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনে। স্থানীয় এক ওয়েবসাইটকে উদ্ধৃত করে ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকা এই খবরটি প্রকাশ করে বলছে, হারবিনের এক যুবককে তার বিয়ের উপহার হিসেবে বাবা-মা একটি নতুন ফ্ল্যাট কিনে দেন।

কিন্তু ফ্ল্যাটটি বেশ ছোট এই অভিযোগ করে যুবকটি পিতা-মাতার সাথে বচসা শুরু করে এবং এক পর্যায়ে রাস্তার ওপর তাদের মারধর করতে থাকে।এক প্রত্যক্ষদর্শী এই ঘটনার ভিডিও শেয়ার করলে কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যুবকটি মা ও বাবার মাথায় ক্রমাগত থাপ্পড় মারছে।

বাবা-মা কোন প্রতিবাদ করছে না। শুধু হাত দিয়ে তাদের মাথা ঢেকে রাখছে। এই দৃশ্য দেখে পথচারীরা যুবকটিকে জাপটে ধরে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। খবরে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় এই যুবক স্বীকার করেছে যে উপহার হিসেবে পাওয়া ফ্ল্যাটটি আয়তনে বেশ ছোট ছিল বলে সে ক্ষিপ্ত হয়েছিল।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ