মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৪ মিনিট কথা বললেন ওবামা-পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

download-1আওয়ার ইসলাম: সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে চার মিনিটের এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পেরুর রাজধানী লিমায় রোববার অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশন বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনের অবকাশে তাদের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

হোয়াইট হাউজ জানিয়েছে, আলোচনায় রাশিয়াকে ইউক্রেন বিষয়ক মিনস্ক চুক্তি মেনে চলতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। একইসঙ্গে তিনি বলেছেন, সিরিয়া সংকট সমাধানের জন্য আলোচনা চালিয়ে যেতে হবে।

ওবামা ও পুতিনের এ আলোচনার ছবি এবং ভিডিও ফুটেজ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লিমা সফর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার শেষ বিদেশ সফর।

আমেরিকায় গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই নির্বাচনের আগে এক প্রচারাভিযানে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ‘অত্যন্ত ভালো সম্পর্ক’ স্থাপনের আগ্রহ প্রকাশ করে বলেন, ওবামার চেয়ে পুতিন ভালো মানের নেতা।

ওবামা এমন সময় ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন যখন শীতল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর থেকে এ যাবতকালের মধ্যে রাশিয়া ও আমেরিকার সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে গেছে। বিশেষ করে সিরিয়া ও ইউক্রেন সংকটে দেশ দু’টি পরস্পরের বিপরীত ফ্রন্টে অবস্থান নেয়ায় দ্বিপক্ষীয় সম্পর্কের এই বিশাল অবনতি হয়।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ