মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

নাসিকে বিএনপির প্রার্থী সাখাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasik_bnpআওয়ার ইসলাম: শেষ পর্যন্ত ২২ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করল বিএনপি। প্রার্থীতা পেলেন জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী নির্বাচন করেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম ও সাইফুল ইসলাম পটু প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ