মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পরবর্তী পাক সেনাপ্রধান হতে পারেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak_armyআওয়ার ইসলাম: আগামী সপ্তাহেই শেষ হচ্ছে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের মেয়াদ। সবার দৃষ্টি এখন কে হচ্ছেন পরবর্তী সেনাপ্রধান।

অবসর নেয়ার এক সপ্তাহ আগে সেনাপ্রধান বিদায়ী পরিদর্শন শুরু করেছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের পরিচালক আসিম বাজওয়া।

এর আগে জানুয়ারিতে সেনাপ্রধান রাহিলের মেয়াদ বাড়ানোর গুজব নাকচ করে দেন সেনা মুখপাত্র। তিনি বলেছিলেন, সেনাপ্রধান যথাসময়ে নভেম্বরে অবসরে যাবেন।

সাধারণত একজন তিন তারকা জেনারেলকে সেনাপ্রধান নিয়োগ দেয়া হয়। তবে এক্ষেত্রে জ্যেষ্ঠতা তেমন গুরুত্বপূর্ণ নয়। দুজনকে ডিঙ্গিয়ে ২০১৩ সালে রাহিল শরিফকে সেনাপ্রধান করা হয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রী তিনজন জেনারেলের একটি তালিকা প্রধানমন্ত্রীকে দিয়ে থাকেন। তিনি ওই তালিকা থেকে একজনকে সেনাপ্রধান নিয়োগ করেন।

পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জাতিসংঘে ডেপুটেশনে থাকা লে. জেনারেল মাকসুদ আহমেদ, চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল জুবায়ের মেহমুদ হায়াত, লে. জেনারেল ওয়াজিদ হোসাইন (এইচআইটি ট্যাক্সিলা) এবং মুলতান কর্পস কমান্ডার লে. জেনারেল ইশফাক নাদীম।

তবে এদের মধ্যে চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল জুবায়ের মেহমুদ হায়াত এবং মুলতান কর্পস কমান্ডার লে. জেনারেল ইশফাক নাদীমের সেনাপ্রধান হওয়ার সম্ভাবনা প্রবল।

পূর্বসুরি আশরাফ কায়ানির মতো সেনাপ্রধান রাহিল শরিফের স্বাভাবিক অবসরকে সম্মানজনক হিসেবেই দেখা হচ্ছে। এ দুজনের কেউই তাদের মেয়াদ বাড়াতে সম্মত হননি এবং দেশটির রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করেননি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ