শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিতর্কিত 'শিশু বিবাহ বিল' প্রত্যাহার করল তুরস্ক সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb132c14131agr37_800c450

আওয়ার ইসলাম: তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, তার দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি সংসদ থেকে বিতর্কিত ‘শিশু বিবাহ বিল’ প্রত্যাহার করে নিয়েছে। যৌন হয়রানির শিকার শিশুদের বিয়ে সংক্রান্ত আইন প্রণয়ণের জন্য তুর্কি সরকার জাতীয় সংসদে এ বিল তুলেছিল।

বিলটি সংসদে আনার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এ অবস্থায় সরকার বিলটি প্রত্যাহার করতে বাধ্য হলো। এ বিলে বলা হয়েছিল, যেসব মেয়ে শিশু যৌন হয়রানির শিকার হবে তাদেরকে দোষী ব্যক্তির সঙ্গে বিয়ে দেয়া হবে। এতে দেশে যৌন হয়রানি ও ধর্ষণের মতো অপরাধ কমে যাবে। কিন্তু মানবাধিকার কর্মী ও দেশটির বিরোধীদলের অনেক নেতা বলেছেন, এ বিলের মাধ্যমে সরকার দেশে ধর্ষণ ও যৌন নির্যাতনকে বৈধতা দিতে যাচ্ছে।

বিলটি সংসদ থেকে তুলে নেয়ার পর তুর্কি প্রধানমন্ত্রী আজ (মঙ্গলবার) ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিলটি প্রত্যাহার করে একটি সংসদীয় কমিশনের কাছে জমা দেয়া হয়েছে যাতে বিরোধীরা তাদের প্রস্তাব তুলে ধরতে পারেন এবং এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ