মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga-returnআওয়ার ইসলাম:  মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে শতাধিক রোহিঙ্গাকে আটক করে আবারো তাদের স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পরবর্তী সময় পর্যন্ত  টেকনাফ ও উখিয়ার সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করে এসব রোহিঙ্গা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবি কমান্ডার লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। তিনি জানান, এক সীমান্ত দিয়ে ৭৮ জন ও অন্য সীমান্ত দিয়ে ৩৮ জনকে আটকের পর ফেরত পাঠানো হয়েছে।

এর আগে, গত শুক্রবার রাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে ১২৫ রোহিঙ্গাকে ফেরত পাঠায় কোস্টগার্ড। এদের মধ্যে ২৮ জন পুরুষ, ৬১ জন নারী ও ৩৬ শিশু।

এদিকে বাংলাদেশে পালিয়ে আসার সময় নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। রোববার মধ্যরাতে টেকনাফের জাদিমুড়া সীমান্ত বরাবর নাফ নদীর মাঝখানে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৩০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে আরাকান রাজ্যে। গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার লোক।

রোহিঙ্গা মুসলিমদেরকে পালিয়ে আসতেও বাধা দিচ্ছে দেশটির সেনাসদস্যরা; যারা পালানোর চেষ্টা করছেন তাদের অনেককেই গুলি করে হত্যা করছে মিয়ানমার সেনাবাহিনী।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ