মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন এরদোগান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ardoganআওয়ার ইসলাম: তুরস্ককে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি-শাসিত প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দিয়েছে দেশটির জাতীয়তাবাদী দলগুলো। তুর্কি সংসদে জাতীয়তাবাদীরা এই ইঙ্গিত দিয়েছে।

আগামী বসন্তে এ লক্ষ্যে একটি ঐতিহাসিক জাতীয় গণভোট আহ্বান করা হতে পারে বলে মঙ্গলবার (২২ নভেম্বর) জানিয়েছেন তুরস্কের জাতীয়তাবাদী জোটের প্রধান দেভলেত বাহসেলি। তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তুরস্কের রাষ্ট্রপতির ক্ষমতা আরো সংহত করা দরকার।

সামনের যেকোনো মাসে সংবিধান সংশোধনের লক্ষ্যে সংসদে একটি বিল পেশ করতে যাচ্ছে এরদোগানের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। শুধু জাতীয়তাবাদীদের সমর্থন পেলেই এই বিল পাস হয়ে যাবে। সম্প্রতি সংবিধান সংশোধনের বিস্তারিত পরিকল্পনা কিছু গণমাধ্যমের কাছে ফাঁস হয়েছে। এতে দেখা যায়, এরদোগানকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার একটি পরিকল্পনা করা হয়েছে।

তুরস্কে প্রধানমন্ত্রীর পদটিও বিলুপ্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তারা আরো জানান, সরকারি নীতি বাস্তবায়নের লক্ষ্যে সংশোধিত সংবিধানের অধীনে প্রেসিডেন্টের দুইজন ডেপুটি নিযুক্ত করা হবে। দলের সঙ্গেও সম্পর্ক থাকবে রাষ্ট্রপতির।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ