শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইরাকে আইএসের আত্মঘাতী হামলা, নিহত ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iraqআওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে এক আত্মঘাতী ট্রাকবোমা হামলায় ১০০ শিয়া মুসল্লি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দূরে আল হিলা এলাকায় রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও পেট্রল স্টেশনে এ হামলা হয়। এ সময় সেখানে কারবালা ফেরত মুসল্লিদের প্রচণ্ড ভিড় ছিল।

নিহতদের বেশিরভাগই ইরানি শিয়া মুসলিম। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে এবং তাদের দাবি, নিহত দুই শতাধিক। খবর বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ানের।

পেট্রল স্টেশনটিতে ভ্রমণকারীদের জনপ্রিয় একটি রেস্তোরাঁ আছে। সেখানে বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে মুসল্লিদের বহনকারী ৫টি বাস আগুনে পুড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। হামলায় ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাগদাদ ও বসরা নগরীর মধ্যে সংযোগ স্থাপনকারী সড়কটির বিস্তৃত এলাকাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ইরাকে গত ১৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর মসুল অভিযান শুরুর পর থেকে ইসলামিক স্টেট তাদের নিয়ন্ত্রণের বাইরের এলাকাগুলোতে হামলা বাড়িয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ