মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইরাক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bom-blust-in-irfkআওয়ার ইসলাম:  ইরাকে গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে প্রায় শতের কোটায়। আহত হয়েছেন শতাধিক। রাজধানী বাগদাদের ১০০ কিলোমিটার দক্ষিণে আল হিল্লা শহরের এক পেট্রোল পাম্প ও রেস্টুরেন্টের মাঝে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

এর আগে এই হামলায় ৮০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। মধ্যপ্রাচ্যের  ইসলামিক স্টেট (আইএস) একটি অনলাইন বিবৃতিতে এ হামলার দায়  স্বীকার করে। আমাক বার্তা সংস্থায় দেয়া ওই বিবৃতিতে গোষ্ঠীটি বোমা হামলায় অন্ততঃ ২০০ জন হতাহত হয়েছে বলে দাবি করেছে।

ইমাম হোসেনকে কেন্দ্র করে চেহলাম তথা আরবাইন হচ্ছে শিয়াদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। তাদের পবিত্র স্থান ইরাকের কারবালা শহরে প্রতিবছর এ উপলক্ষে শিয়ারা জমায়েত হয়। সেখান থেকে ফেরার পথে তীর্থযাত্রীদের বাস আল হিল্লা শহরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন রেস্তোঁরায় যাত্রাবিরতি করে থাকে।

চলতি বছর এক কোটি ৭০ লাখ থেকে প্রায় দুই কোটি শিয়া কারবালায় ইমাম হোসেনের মাজার জিয়ারতে গিয়েছেন।

বৃহস্পতিবার ওই রেস্তোরাঁটির কাছে একটি ট্রাকবোমার বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশই ইরান ও বাহরাইনের নাগরিক বলে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ