মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মিশরে গাড়ি বোমায় ৮ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

car-bomb-in-egypt-3আওয়ার ইসলাম: মিশরে এক সেনা চেকপয়েন্ট লক্ষ্য করে চালানো এক গাড়িবোমা হামলায় নিহত হয়েছে দেশটির ৮ সেনা সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার সেনাবাহিনীর বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জানানো হয়। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল সিনাইয়ের উত্তরাঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়।’

তিনি জানান, ‘এক গাড়ি বোমা হামলা, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও সৈন্যদের যানবাহন লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনায় সশস্ত্র বাহিনীর ৮ সদস্য প্রাণ হারিয়েছেন। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হয় আরো তিনজন।’ এ যাবত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ