শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

আমি মুসলিম বলেই এতো হেনস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakirআওয়ার ইসলাম: ভারতের বিখ্যাত ইসলামি চিন্তাবিদ জাকির নায়েকের সঙ্গে জড়িত সংস্থাগুলোতে দিনের পর দিন তল্লাশি আর তদন্তের নামে হয়রানি করে চলেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। তার ওয়েবপেজ থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সহ ক্রমান্বয়ে সব কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ভারতে। হেনস্থার স্বীকার হতে হয়েছে তার পরিবারের সদস্যদেরও। এবার মুখ খুললেন জাকির নায়েক। তার দাবি, শুধু মুসলিম বলেই এত হেনস্থা করা হচ্ছে তাকে। খবর ভারতীয় গণমাধ্যম আজকালের।

সম্প্রতি বেআইনি কাজকর্মে যুক্ত থাকার ঠুনকো অভিযোগে জাকির নায়েকের সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’কে নিষিদ্ধ করে ভারত সরকার। সেই প্রসঙ্গে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠিতে জাকির নায়েক বলেন, অনেকে বলেন, আমি নাকি মুসলিম পরিচয় ভাঙিয়ে খাই। ব্যাপার যাই হোক না কেন, সাম্প্রদায়িক কারণেই মূলতঃ আমার সংস্থাকে নিষিদ্ধ করেছে সরকার। একবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল না কেন? আসলে তদন্ত শুরু হওয়ার ঢের আগেই সিদ্ধান্ত নেয়া হয়ে গিয়েছিল।

আমি যে মুসলিম! সাধ্বী প্রাচী, যোগী আদিত্যনাথ, রাজেশ্বর সিংরা তো প্রায়ই সাম্প্রদায়িক মন্তব্য করেন। কই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না তো! নেবে কী করে! তাতে যে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে। এই সিদ্ধান্তের মাধ্যমে শুধুমাত্র ভারতীয় মুসলিমদের ওপরই নয়, দেশের শান্তি, গণতন্ত্র এবং বিচারব্যবস্থার ওপর আঘাত হানা হয়েছে। তবে আমিও হার মানছি না। দরকার হলে আইনি পথে যাব।

জাকির নায়েক আরও লিখেছেন, নোট বাতিলের ব্যর্থতা থেকে সংবাদমাধ্যমের নজর ঘোরাতেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে গুটি হিসেবে বেছে নিয়েছে সরকার।

জুলাই মাস থেকেই জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বিদেশি অনুদানের টাকা লোপাট এবং সন্ত্রাসবাদে প্ররোচনা দেয়ার অভিযোগে গত সপ্তাহে সংস্থাটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তদন্ত শুরুর অনেক আগেই দেশ ছাড়েন জাকির নায়েক। ৩০ অক্টোবর বাবা আব্দুল কে নায়েকের মৃত্যুর খবর পেয়েও দেশে ফিরতে পারেন নি তিনি।

সূত্র: আজকাল, ইন্ডিয়া

এবিআর

তুরস্ক নিয়ে নাক গলানোয় ইইউ-কে এরদোগানের কড়া হুমকি

আল কাউসার ছাড়লেন শরীফ মুহাম্মদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ