মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইরানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iran-train-crashআওয়ার ইসলাম: ইরানে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৪০ জন এবং আহত হয়েছেন শতাধিক। শুক্রবার সকালে দেশটির সেমনান প্রদেশের শাহরুদ শহরের হাফত খান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেন দু’টোর চার চারটে বগি লাইনচ্যুত হয়ে দু’টিতে আগুন ধরে যায়। ইরানের রেড ক্রিসেন্টের প্রধান আলি আসগর আহমাদি জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর হতাহতের ঘটনা ঘটে।

ফারস নিউজ এজেন্সির খবরে বলা হয়, দুর্ঘটনায় আহত মানুষদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ১শ’ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় ট্রেন দু’টিতে মোট কত যাত্রী ছিল তা জানা যায়নি।

সূত্র: আলজাজিরা

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ