শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহ্বান খালেদা জিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda-ziaআওয়ার ইসলাম: মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক কারণে যথাসম্ভব বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য দেশ এবং মুসলিম বিশ্বের প্রতিও একই আহ্বান জানান তিনি।

আজ রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান। বিবৃতিতে খালেদা জিয়া মিয়ানমারের নেত্রী অং সান সু চির ভূমিকার কঠোর সমালোচনা করেন।
খালেদা জিয়া বলেন, শরণার্থীদের আশ্রয় ও সাহায্য দেওয়ার মধ্যেই কোনো সমাধান নেই। রোহিঙ্গারা যাতে স্থায়ীভাবে দেশে ফিরে পূর্ণ নাগরিক অধিকার নিয়ে নিজ মাতৃভূমিতে বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা বিধানকল্পে বাংলাদেশসহ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে উল্লেখ করে উৎকণ্ঠা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, দুঃখের বিষয় হচ্ছে, কোনো সামরিক জান্তা নয়, শা‌ন্তিতে নোবেল বিজয়ী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির নেতৃত্বে পরিচালিত মিয়ানমারের প্রশাসনই এ অমানবিক সন্ত্রাসী কার্যকলাপের হোতা; যিনি নিজে দীর্ঘকাল নির্যাতিত হয়েছেন। খালেদা জিয়া অবিলম্বে এই ‘জেনোসাইড’ বন্ধের জন্য মিয়ানমার সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘প্রতিটি মানবতাবাদী রাষ্ট্রের সরকার, বিশেষতঃ মুসলিম বিশ্ব, জাতিসংঘ, ওআইসিসহ প্রতিটি আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি আমার আহ্বান, কেবল কথায় নয়, রোহিঙ্গাদের রক্ষায় বলিষ্ঠ পদ‌ক্ষেপ নিয়ে এগিয়ে আসুন, যাতে মিয়ানমার সরকার গণহত্যার কালো হাত গুটিয়ে নিয়ে শান্তি প্রতিষ্ঠা এবং অপরাধীদের শাস্তিবিধানে বাধ্য হয়।’

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ