শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

রোহিঙ্গা মুসলিমদের পাশে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohingaআওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজাক মিয়ানমারে রাখাইন প্রদেশে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন । রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আগামী ৪ ডিসেম্বর দেশটিতে সমাবেশের ডাক দেয়া হয়েছে। সমাবেশে প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ দেশটির সরকারি উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা অংশ নেবেন।
দেশটির উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য নেতারাও সমাবেশে অংশগ্রহণ করবেন।
পিকেআর ও পার্টি আমানাহ নেগারাসহ (আমানাহ) দেশটির অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন আহমাদ জাহিদি। তবে এখনো সমাবেশ স্থলের নাম ঘোষণা করা হয়নি।

আহমাদ জাহিদি বলেছেন, আমরা রাজনৈতিক মতভেদ ভুলে মিয়ানমারের মুসলিমদের প্রতি নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশের জন্য একত্রিত হবো। এই ইস্যুতে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধনের সুযোগসহ অন্যান্য দেশের চেয়ে মালয়েশিয়া অনেক বেশি কাজ করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
মালয়েশিয়ার এই উপ-প্রধানমন্ত্রী বলেন, আমরা অন্য দেশকে খাটো করছি না, তবে রোহিঙ্গা ইস্যুতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি। কারণ মুসলিম হিসেবে আমরা তাদের ভোগান্তি অনুভব করি।

একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনের জন্য মালয়েশিযান সোসাইটিকে আহ্বান জানিয়েছেন তিনি। মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তার জন্য ওই সোসাইটি গঠন করেছে মালয়েশিয়া সরকার। আহমাদ জাহিদি বলেছেন, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের নির্যাতনের ঘটনায় মিয়ানমার সরকারের কাছে মালয়েশিয়া উদ্বেগ জানিয়ে চিঠি পাঠিয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ