মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

লিবিয়ায় জিম্মি করে বাংলাদেশে মুক্তিপণ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_92681327_mediaitem92680785আওয়ার ইসলাম: লিবিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়া এক বাংলাদেশিকে সেখানে জিম্মি রেখে, বাংলাদেশে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, বলেছেন এক অভিযানের মাধ্যমে গতরাতে এদের ধরা হয়েছে এবং এটি একটি চক্র যারা বিভিন্নভাবে প্রবাসীদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে।

র‍্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন, জিম্মি অবস্থার শিকার ওই বাংলাদেশি লিবিয়ায় গিয়েছিলেন ২০১২ সালে।

লিবিয়ায় তাকে আটকে রেখে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চালায় ওই চক্র। পরিবারে এক লাখ টাকা দিয়েছিল প্রতারণাকারীদের। কিন্তু বারবার টাকা চাওয়ায় তারা র‍্যাবের কাছে অভিযোগ করে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই চক্রের সদস্যদের আটক করা হয় বলে জানাচ্ছে র‍্যাব।।

র‍্যাব বলছে, মালয়েশিয়ায় এ ধরনের একটি চক্র কাজ করছে এবং কিছু ঘটনা ঘটছে। এছাড়াও অনেকে যখন অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করে তখন এ ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি থাকে বলে উল্লেখ করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ